জিসান আহমেদ নান্নু-
কচুয়া উপজেলার ১১২নং অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই কৃতি শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় মিলয়নায়তনে ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুল প্রধান ও সিনিয়র শিক্ষক দুলাল মিয়ার সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এইচএম সাইফুল্লাহর সভাপতিত্বে ও কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লুু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আমেনা বেগম। এসময় বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য তাফাজ্জল হোসেন পাঠান, সহ-সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সদস্য গাজী মঞ্জুরুল আলম, রমজান আলী মৃধা ও পারুল বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুল রহমান মৃৃধা ও সহকারি শিক্ষক দুলাল মিয়া ওই বিদ্যালয়সহ উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ কয়েক বছর ধরে সুনাম ও সততার সাথে শিক্ষকতার পেশার জড়িত ছিলেন।
