মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তমের মনোনয়নপত্র দাখিল
আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর- ৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের হাতে এবং উপজেলা সহকারি রিটার্ণিং কর্মকর্তার বৈশাখী বড়–য়ার কাছে সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সকাল সাড়ে ১০টায় মনোনয়নপত্র জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
মনোনয়নপত্র জমা দেয়াকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, ইউপি চেয়ারম্যান আলাহাজ¦ আবদুল হাদি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্য রোটা. আহসান হাবিব অরুন, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন সোহেল, শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল, পৌর যুবলীগের আহবায়ক হাদার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন, পৌর ৯নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি হাফেজ মোস্তফা, সাধারন সম্পাদক ও কাউন্সিলর আজাদ মজুমদার, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।
