শাহরাস্তি ব্যুরো ঃ
গ্রামীণ ফোন লিমিটেডে কর্মরত প্রায় ১৫শ শ্রমিক কর্মচারী বর্তমান সরকারের ঘোষিত শ্রম আইন অনুযায়ী কোম্পানির মোট লভ্যাংশের ৫% দাবী আদায়ের জন্য গ্রামীণ ফোন শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- বি ২১৬২ ও ২১৬৪) ঘোষিত সমগ্র বাংলাদেশের ন্যায় কুমিল্লা রিজিওনাল অফিসের কর্মচারীগণ নিজ অফিসের সামনে শান্তিপূর্ণ ভাবে অবস্থান ধর্মঘট ও কর্ম-বিরতি পালন করিতেছে। কর্মচারীদের ভাষ্যমতে দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচী ও কর্ম-বিরতি অব্যাহত থাকবে।
