ফারুক চৌধুরী ঃ
শাহরাস্তি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি কর্তৃক গত ১ ফেব্র“য়ারী সকালে ৩টি ইউনিয়নের পূর্বেকার যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন গুলো হচ্ছে- রায়শ্রী দক্ষিণ, টামটা উত্তর ও মেহার উত্তর ইউনিয়ন।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০১৪ উপজেলা যুবলীগের এক জরুরী সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশক্রমে যুবলীগকে গতিশীল করার লক্ষ্যে উপরে উল্লেখিত সিন্ধান্ত গৃহিত হয়।
