চাঁদপুর প্রতিনিধি
ফরিদগঞ্জে ট্রাক্টর সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় অন্তত ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে ও একটি ট্রাক্টর ফরিদগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ট্রাক্টও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নারীসহ মোট ৫জন গুরুতর আহত হয়। তবে নারীসহ দুই জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মৃত বল জানায় । আহতবাকীরা হাসপাতালে চিকিৎিসাধীন রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
