চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওযার ও সাধারণ সম্পাদক রহিম বাদশা এবং সাংবাদিকসহ স্থানীয় পত্রিকার প্রধান সম্পাদক ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ। সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ সুপার বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা ভালো রাখার জন্যই পারস্পরিক আমাদের আলোচনা। বিভিন্ন স্থানে ছোট খাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমরা এসব সংহিষ্ণুতাকে রোধ করার জন্য বিভিন্ন এলাকার সুধীজনদেরকে নিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করবো।
সভায় বক্তব্য রাখেন এএসপি হেড কোয়ার্টার শাকিল আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইর স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লঅবের সাবেক সভাপতি ও বিটিভি এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংবাদের স্টাফ রিপোর্টার শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী,সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রহিম বাদশা, ডিআই ওয়ান মামুনুর রশিদ, ডিবি ওসি মোজাম্মেল হক, উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জ জাকির, সাংগঠনিক সম্পাদক জিএম শাহিন, আল ইমরান শোভন, কার্যকরী সদস্য ও চাঁদপুর সংবাদের সম্পাদক এবং প্রকাশক আঃ রহমান, চাঁদপুর কণ্ঠের প্রধান আলোকচিত্রী ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি চৌধুরী ইয়াসিন ইকরাম, সময় টিভি জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের পলাশ, মোহনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় পত্রিকার সংবাদকর্মীগণ
