স্টাফ রিপোর্টার
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ আবুল বাসার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্মারক নং- ডিপিইও/চাঁদ/১৫৭, তাং- ২০ জানুয়ারি অনুমতির প্রেক্ষিতে বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারকে একই উপজেলার হাসান আলী মডেল সপ্রাবির প্রধান শিক্ষকের শূন্যপদে বদলি করা হয়। চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম স্বাক্ষরিত একপত্রে এ আদেশ জারী করেন।
গত বৃহস্পতিবার সকালে নবাগত প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাগণ। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী সফিউদ্দিন আহমেদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফেজ আহম্মেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বর্তমান কমিটির সেক্রেটারী রহিম বাদশা, ক্রীড়া সংগঠক অজয় ভৌমিক, পৌর কাউন্সিলর সহদেব ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোশারফ হোসেন লিটন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ সংবাদকর্মীগণ।
