ফরিদগঞ্জ প্রতিনিধি ঃ
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের সমর্থনে গত বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এবার গজারী লাঠি হাতে নিয়ে বিক্ষোভ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী। উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারীর নেতৃত্বে গত বৃহস্পতিবার সকালে মহাসড়কে আগুন জ্বালানো ছাড়াও হাতে গজারী লাঠি নিয়ে বিক্ষোভ করেছে একদল নেতা-কর্মী।
গত বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ-চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে পৌর এলাকা বড়ালী নামক স্থানে সরকার বিরোধী বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ আয়োজনে মূল নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বিক্ষোভে অংশ নেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদ, ছাত্রদলের মনির হোসেন, এমরান তালুকদার, মনির গাজী, রোমান, মিন্টু, সবুজ, মাসুদ প্রমুখ।
