ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখার উদ্যোগে শীতার্ত গরীব, অসহায় ও পথ শিশুদের মাঝে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখার হেড অব ব্রাঞ্চ কর্মকর্তা সঞ্জয় দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখার ম্যানেজার অপারেশনস মো, সাইফুল ইসলাম, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ক্রেডিট ইনচার্জ মো. মোজাম্মেল হক উজ্জল, জিবি ইনচার্জ লিপন চন্দ্র পাল, ব্যাংকের কর্মকর্তা দেবাশীষ রায়, মোহাম্মদ নুরুন্নবী, মো. জসীম উদ্দিন, মো. আবদুল করিমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যাংকের গ্রাহক হাছান ইকবাল মজুমদার ও মুকবুল হোসেন।
