ফরিদগঞ্জের চাঞ্চল্যকর মোস্তফা কামাল (৩২) হত্যা মামলার এজহারভুক্ত অন্যতম আসামী আবুল কাশেমকে পুলিশ আটক করেছে। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জুয়েল চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামী আবুল কাশেমকে উপজেলার ভাটেরহদ গ্রাম থেকে গ্রেফতার করে।
নিহত মোস্তফা কামাল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে কর্মরত ছিলেন।
২০১৪ সালের ৩ অক্টোবর সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে মোস্তফা কামালের ওপর অতর্কিত হামলা চালায়। ৪ অক্টোবর ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত মোস্তফা কামালের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ৩ জনসহ একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং (৩) তারিখ ৪/১০/২০১৪।
ঘটনার পর পুলিশ এজহারভুক্ত ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পলাতক রয়েছে। শুক্রবার এ হত্যা মামলার আরেকজন আসামী আবুল কাশেমকে আটক করা হয়।
