- হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ টি জিআর সাজা ও ০১ টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে সর্বমোট ০২ জন আসামী গ্রেফতার।
০৭/০৩/২০২৫খ্রিঃ তারিখ জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ)/নাজমুল আলম এবং এএসআই(নিঃ)/মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ, সঙ্গীয় ফোর্সসহ ০৭/০৩/২০২৫ইং তারিখ ভোর হইতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া একাধিক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেন।
এসআই(নিঃ)/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসসি নং-১৪২/১৯, জিআর-১৩০/১৮, হাজীগঞ্জ থানার মামলা নং-১৫, তাং-১২/০৬/১৮, ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(খ)/২৫ সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী রাজন প্রকাশ সিএনজি রাজন, পিতা-মৃত আঃ লতিফ, গ্রাম-রান্ধুনীমুড়া (জলিল মিয়া, বেপারী বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ)/মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-১৪/০৪/২০২৩ইং, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আল আমিন অপু, পিতা-মৃত মাসুদ রানা, গ্রাম-রান্ধুনীমুড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে রান্ধুনীমুড়া সাকিনে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
আসামীদ্বয়, কে অদ্য ০৭/০৩/২৬ তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

