জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে গত বুধবার দিন ব্যাপী লতিফ গাজী, নজরুল ইসলাম ও শাহজালাল পরিষদ কচুয়ায় ব্যাপক প্রচারনা ও গণসংযোগ করেছেন।
এ উপলক্ষে গত বুধবার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা সহকারি ভূমি কর্মকর্তাদের সাথে লতিফ গাজী, নজরুল ইসলাম ও শাহজালাল পরিষদের (প্যানেল) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও গণসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করেন।
এসময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনের অন্যতম প্যানেলের সভাপতি প্রার্থী মোঃ আঃ লতিফ মিয়া গাজী, সহ-সভাপতি প্রার্থী বাবু মহাদেব চন্দ্র শীল, মোঃ বাহাদুর শাহ, সাধারন সম্পাদক প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রার্থী মোঃ হুমায়ন কবির, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ জসিম উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী আনিছুর রহমান মুন্সী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম দিদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক প্রার্থী হাবীব উল্যা পাটওয়ারী, অর্থ সম্পাদক প্রার্থী আঃ মালেক, দপ্তর সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম হাওলাদার, মহিলা বিষয়ক প্রার্থী মাহমুদা বেগম, সম্মানিত সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন মিজি, মাহবুব আলম, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, জসিম উদ্দীন পাটওয়ারী, ফরিদুল ইসলাম পাটওয়ারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
