জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলেই সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে কচুয়াকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কচুয়া উপজেলায় ২শ ৪৩টি গ্রামে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যা বিএনপি-জামাত সরকারে আমলে হয়নি। বিশেষ করে ডুমুরিয়া-কালচোঁ গ্রামের প্রতিটি উন্নয়ন কাজে আপনাদের ভাই-বন্ধু স্বজন হয়ে প্রতিশ্র“তি অনুযায়ী তা বাস্তাবায়ন করে আসছি। তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই কচুয়ারবাসীর কল্যাণে আপনাদের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগী করে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে উন্নয়ন করবো। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ জনগণের সরকার। তাই এ সরকারকে বার বার রাষ্ট্র পরিচালনায় আনার জন্য জনগণের প্রতি তিনি আহবান জানান। তিনি গত সোমবার বিকেলে কচুয়া উপজেলার ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা মাঠে ডুমুরিয়া গ্রামে প্রায় ২শ ৮১ পরিবারের সদস্যদের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো বলেন।
ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম আলমগীর মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুর এলাহী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর মিয়াজী, গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন মজুমদার ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু বকর মিয়াজীর নেতৃত্বে পূর্ব কালচোঁ গ্রাম থেকে কয়েক’শ নেতাকর্মী নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সভাস্থলে যোগদান করেন।
