
হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নে উপজেলা উন্নয়ন কমিটির সদস্য এবং ইউনিয়নের আহবায়ক হুমায়ুন কবির লিটনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
দেশে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে রবিবার সকাল থেকে হাটিলা পশ্চিম ইউনিয়নের সকল ওয়ার্ডে পিকআপে ছড়ে মেজর অব. রফিকুল ইসলাম এমপি’র পক্ষ থেকে তিব্বত বল সাবান ১৪৪ পিচ ও উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও ইউনিয়নের আহবায়ক হুমায়ুন কবির লিটনের পক্ষ থেকে তিন হাজার পিচ লাইফবয় সাবান, এক হাজার পিচ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কবির হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম খন্দকার, আওয়ামী লীগ নেতা শাহজালাল মজুমদার, মহসিন মোল্লা, আ. বারী, কবির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, ছাত্র নেতা ইয়াছিন বকাউল ও রবিন প্রমুখ।
আজ,
শনিবার , ২১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দরাত ৪:০২
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
