আমার কন্ঠর রিপোর্ট
*হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানা সিআর মূলে ০৬ জন এবং ০১ জন ডাকাত গ্রেফতার।*
অদ্য ১৭/১২/২০২৫খ্রিঃ তারিখ জনাব রবিউল হোসেন, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক তত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ)/সাঈখ বিন আহাম্মেদ, এসআই (নিঃ)/মোরাদ হোসেন, এএসআই (নিঃ)/গাজী মোঃ সোহেল রানা, এএসআই (নিঃ)/দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ)/আবুল কালাম, এএসআই (নিঃ)/আবু ইউসুফ’গন সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানাধীন ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিম্নে বর্নিত গ্রেফতারী পরোয়ানা সমূহ তামিল করেন।
*গ্রেফতারী পরোয়ানা সি আর ভুক্ত আসামী:-*
০১। হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/গাজী মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ তারাপাল্লা সাকিনে অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা-৬৮৩/২৫ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী আয়েশা বেগম, পিতা-হেলাল উদ্দিন, গ্রাম-তারাপাল্লা (দাই বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
০২। হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/গাজী মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ সুহিলপুর সাকিনে গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া সি.আর মামলা নং- ৩৯০/২৫, ধারা- বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২/৩৩/৩৬ তৎসহ ৪০৬/৪২০/৫০৬/৩৪ পেনাল কোড সংক্রান্ত গ্রেফতারকৃত আসামী মোঃ মোশারফ হোসেন, পিতা- মৃত আমিন মিয়া, সাং- সুহিলপুর, ০৫নং ওয়ার্ড
সদর ইউপি নং-০৩, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করেন।
০৩। হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাড়কী সাকিনে গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-১৯৯/২১, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ কোর্ট প্রসেস নং-২৫১/২৪, সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সিরাজ, পিতা- কলি মুল্লা, সাং- মাড়কী, পোঃ কালচো, উপজেলা- হাজীগঞ্জ, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
০৪। হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাড়কী সাকিনে গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া সিআর মামলা নং-১৯৯/২১, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ কোর্ট প্রসেস নং-৬০৯/২২ সংক্রান্তে গ্রেফতারী সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সিরাজ, পিতা- কলি মুল্লা, সাং- মাড়কী, পোঃ কালচো, উপজেলা- হাজীগঞ্জ, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন।
০৫। হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ) আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ দেশগাঁও সাকিনে গ্রেফতারী পরোয়ানা অভিযান পরিচালনা করিয়া সিআর -৪৬৯/২০২৫ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী হাবিব উল্লাহ, পিতা- মৃত মাওলানা মফিজুল ইসলাম, সাং- দেশগাঁও(মসজিদ বাড়ী), পোঃ কাশিমপুর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
০৬। হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ) আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ মাতৈন সাকিনে গ্রেফতারী পরোয়ানা অভিযান পরিচালনা করিয়া সিআর -৫৩১/২০২৫ মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী পারভিন, স্বামী- কামরুল হাসান, সাং- মাতৈন(মিজি বাড়ী), পোঃ হাজীগঞ্জ-৩৬১০, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
*ডাকাতঃ* –
হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)/সাঈখ বিন আহাম্মেদ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় হাজীগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ-১৭/১১/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার পলাতক আসামী মোঃ ফয়সাল (৩২), পিতা-আবদুর রব মুন্সী, মাতা-সুফিয়া বেগম, গ্রাম-এনায়েতপুর (মুন্সি বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে অদ্য ১৭/১২/২০২৫ইং তারিখ হাজীগঞ্জ থানাধীন ৬নং বড়কুল পূর্ব ইউপিস্থ ৫নং ওয়ার্ডে আড়ুলী সাকিনে জনৈক বিল্লাল এর মুদি দোকানের সামনে রাস্তার উপর হইতে গ্রেফতার করেন। গত ১৭/১১/২০২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থল হাজীগঞ্জ থানাধীন পাতানিশ সাকিনস্থ হাজীগঞ্জ হইতে কচুয়া গামী রোডে বারেক এর ব্রিজের পশ্চিম পাশে কালচোঁ গামী পার্শ্ব রাস্তার মাথায় ডাকাতি প্রস্তুতি কালে পুলিশ তাহার সঙ্গীয় অন্যান্য ডাকাত দের গ্রেফতার করেন বিজ্ঞ আদালতে সোপর্দ করে। ডাকাতি প্রস্তুতি মামলার ঘটনার পর হইতে উক্ত আসামী মোঃ ফয়সাল (৩২) দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
উপরোক্ত আসামীদের অদ্য ১৭/১১/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

