
রাজনৈতিক ভাবে টার্নিং পয়েট ৪ নং ওয়ার্ড। এ ওয়ার্ড রাজনৈতিক ভাবে সব সময় গুরুত্বপূর্ণ এবং আওয়ামীলীগ অধ্যাশিত এলাকা হিসেবে সবার কাছে পরিচিত। ভোটের রাজনীতিতেও ৯০ ভাগ ভোট পড়ে নৌাকা মার্কায়। এ ওয়ার্ডে অতীত ও বর্তমানে রাজনৈতিক প্রভাশালী নেতার সংখ্যা বেশি। যেমন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আজ্জম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোশারফ হোসেন বাবুল,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্প্দাক সৈয়দ আহমেদ খসরু,উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল,পৌর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শুকুর আলম শুভ,উপজেলা ছাত্রলীগে সভাপতি এবায়দুর রহমান খোকন বলি,পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাছান রাব্বীসহ আরো অনেক নেতার জন্মস্থান। রাজনৈতিক আন্দোলনেও এ ওয়ার্ডের ভূমি থাকে সবার আগে। এ ছাড়াও রয়েছে রেলয়ে ষ্টেশন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আমি মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় ও আল কাউসার স্কুল।
আওয়ামীলীগের রাজনৈতিক সকল বড়ধরণের সিদ্ধান্ত এ ওয়ার্ডের নেতাদের কাছ থেকে আসে। যার জন্য এ ওয়ার্ড থেকে যারাই কাউন্সিল প্রার্থী হন বা কাউন্সিল নির্বাচিত হন তারা সবাই রাজনৈতিক নেতাদের ঘনিষ্টজন হতে হয়। ভোটের ম্যাকার হিসেবে নেতাদের কাছে যেতে হয় এবং তাদের পরার্মশ গ্রহণ করতে হয়। গত পৌরসভার নিব্র্াচনে ফলা ফল দেখে এমনটাই বুঝা যায়। এ ছাড়াও বংশের একটি প্রভাব থাকে ভোট কেন্দ্রে। হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিল প্রার্থীদের নিয়ে পুরো ৪নং ওয়ার্ড গুরে ভোটারদের সাথে কথা হলে তারা এমনটাই বলেছেন।
এ বছরের কাউন্সিল প্রার্থীর সংখ্যা প্রায় ৭ জন। তারা হলেন বর্তমান কাউন্সিল মোহাম্মদ জাহিদুল আজহার(আলম বেপারী),হাজীগঞ্জ পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাঈনু,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ির সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনা বাবলু, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির ওয়ার্ড কাউন্সিল মনির হোসেন সাগর,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তাজুল ইসলামসহ আরো কয়েকজন রয়েছেন।
মোহাম্মদ জাহিদুল আজহার(আলম বেপারী)
হাজীগঞ্জ পৌসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল ও আগামী নির্বাচনে আবারো প্রার্থী ও সাবেক ছাত্রলীগের প্রভাশালী ছাত্রলীগের নেতা মোহাম্মদ জাহিদুল আজহার(আলম বেপারী) বলেন হাজীগঞ্জ পৌরসভার সকল দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এ ওয়ার্ডের জন্য গত সাড়ে ৪ বছরে রেকড় সংখ্যক উন্নয়নসহ সকল ধরণের কাজ করা হয়েছে। যা সকলের মুখে মুখে আলোচনা হয়। রাস্তা ঘাট, ডেনেজ ব্যবস্থা,গ্যাস, প্রায় ৩.৫ কিলোমিটার পানির নতুন লাইন, অসহায় ও বিভিন্ন শ্রেনীর মানুষকে সকল ধরণের ভাড়া ৯৮ ভাগ, করোনাকালিন সময় প্রতিটি নাগরিকের পাশে থেকে সহযোগিতা করা, শিক্ষার উপকরণ, শতভাগ বাল্য বিবাহ বন্ধ, মাদক বেচা-কেনা বন্ধসহ অনেক কাজ করা হয়েছে। প্রতিটি বাড়ীর রাস্তা পাকাসহ আলোকিত করা হয়েছে। সামাজিক সুরক্ষার জন্য আমি সব সময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। গত নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছে বলে আমি বিশাল ভোটে কাউন্সিল হয়েছি। কেউ যদি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বুঝতে হবে তার যোগ্যতার অভাব রয়েছে। আমি যে পরিমান মানুষের সেবা দিয়েছি এবং উন্নয়ন করেছি আগামী নির্বাচনে ৪নং ওয়ার্ডবাসী আমাকে বিশাল ভোটের ব্যবধানে কাউন্সিলর বানাবে।
আবু হেনা বাবলু
কাউন্সিলর প্রার্থী ও হাজীগঞ্জ বাজার ব্যাববসায়ি সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনা বাবলু বলেন, আমি গত নির্বাচনেও অংশ গ্রহন করেছি এলাকাবাসীর কথায়। তখন আমি নতুন থাকার কারনে নির্বাচনী অনেক কৌশল আমি বুঝিনি। বর্তমানে নির্বাচনী কৌশল আমি বুঝেগেছি। এলাকার মানুষও আমাকে কাউন্সিলর প্রার্থী হওয়ার জন্য বলছে। আমি তাদের কথায় এলাকায় ব্যাপক গনসংযোগ শুরু করেছি। এলাকাবাসীও আমাকে ভোট দিতে প্রস্তুত। তিনি আরো বলেন রাজনৈতিক ভাবে এ ওয়ার্ডে যে পরিমান নেতাদের বসবাস সে তুলনায় বর্তমান কাউন্সিল উন্নয়নসহ তেমন কিছু করতে পারেনি। এলাকার মানুষের মন জয় করতে পারেনি। তাই এলাকার মানুষ পরিবর্তন চান। আমি কাউন্সিল নির্বাচিত হলে প্রতিটি বাড়ীতে উন্নয়ন কমিটি, শিক্ষা বিস্তারে কমিটি,সামাজিক সুরক্ষার জন্য কমিটি গঠন করবো। তাদের মাধ্যমে হবে এ ওয়ার্ডে সকল কার্যক্রম। এছাড়াও কোন অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। মাদক বিক্রেতা ও সেবান কারিদেরদেকে ভালো কাজে ফিরিয়ে আনা হবে। থাকবে সকল মানুষের মাঝে নিরাপত্তা।
মোঃ মনির হোসেন সাগর
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির ওয়ার্ড কাউন্সিল ও ব্যবসায়ি মোঃ মনির হোসেন সাগর বলেন আমরা পারিবারিক ভাবে রাজনীতিক করে আসছি। রাজনীতির সুবাদে এলাকার মানুষের পাশে সব সময় আছি। এলাকার মানুষ আমাকে কাউন্সিল নির্বাচন করার জন্য চাপসৃষ্টি করে আসছে। আমি তাদের কথায় আগামী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হবো। এলাকার মানুষ নতুন কাউন্সিল চায়। এলাকার মধ্যে যে সকল বদনাম রয়েছে তা থেকে উত্তোলন করে এ ওয়ার্ডকে সকল ক্ষেত্রে একটি মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করবো। পাশাপাশি এ ওয়ার্ডে যে সকল রাজনৈতিক নেতা রয়েছে তাদের সর্বর্চ্চো মর্যাদা স্থাপন করবো। প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে থাকবে উন্নয়ন ও সামাজিক সুরক্ষার শান্তির কমিটি। এ কমিটির মাধ্যমে হবে সকল কর্মকান্ড।
আজ,
শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দদুপুর ১:৪৬
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
