
হাজীগঞ্জ পৌরসভার সব চেয়ে রাজনৈতিক গুরুত্বপূর্ণ তিনটি গ্রাম দিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড। রয়েছে ধর্মীয় এবাদতের স্থান ধেররা মাজার শরীরফ। এখানে এবাদত করার জন্য প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে বছরে দুবার মাহফিলের উদ্যেশ্য হাজার হাজার মানুষ আগমন করে থাকে এবং প্রতিদিনেই ধর্ম প্রচারক আবেদ শাহ র: মাজার জিয়ারতে জন্য মানুষ আসেন। অন্যদিকে উত্তরে রেল লাইন,মাঝখানে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক রাস্তা ও দক্ষিন দিকে নদীর পাড় ঘেসে প্রায় ৪ হাজার ভোটারের বসবাস। ধেররা, খাটরা ও বিলওয়াই এই তিন গ্রামের মধ্যে রায়েছে সব সময় রাজনৈতিক নেতৃত্বের লড়াই। ৪টি রাজনৈতিক নেতাকর্মী রয়েছে ৮০ ভাগ ঘরের মধ্যে। আবার উভয়ের মধ্যে রয়েছে সম্প্রতিক বন্ধন। কিন্তু নেতৃত্বের লড়াইয়ে কেউ কাউকে ছাড়ও দিচ্ছে না।
হাজীগঞ্জ পৌরসভার সৃষ্টির পর থেকে যারাই এ ওয়ার্ডের রাজনৈতিক,সমাজিত বা ভোটের নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন। যার ফলে অল্প সময়ের মধ্যে বিচ্ছিন্ন এলাকার মধ্যে এখন আলোকিত গ্রাম হিসেবে সবার কাছে পরিচিত। পৌরসভার ৩নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেনীর মানুষের সাথে আলোচনা করা হলে তারা এ কথা গুলো বলেন। তারা আরো বলেন আমাদের এ ওয়ার্ডে যারাই কাউন্সিল বা জনপ্রতিনিধি হন তারা সবাই সব সময় এলাকার কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে এলাকার মানুষের মধ্যে শান্তি শৃংঙ্খলা রয়েছে। আগামী নির্বাচনেও আমরা চেষ্ঠা করবো যোগ্য এবং যার দ্বারা এলাকার উন্নয়নসহ দৃশ্যমান কাজ কারতে পারবেন তাকেই আমরা কাউন্সিলর বানাবো।
আসন্ন হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিল প্রার্থীর সংখ্যা তেমন একটা বেশি না হলেও সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ৬ জন হতে পারে। কিন্তু রাজনৈতিক সমঝোতায় হয়তো ২/৩ জন চুড়ান্ত ভাবে নির্বাচনে অংশ গ্রহন করবে। তারা হলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী ছাত্রনেতা ও পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,বর্তমান কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বিএনপির প্রভাবশালী তুখোর বক্তা ও ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিল মহসিন ফারুক বাদল, পৌর ছাত্রলীগ সাবেক নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগরে দায়িত্বলীল নেতা মোঃ কামরুল খান। জাতীয় পাটির প্রভাশালীনেতা ও এলাকার সবার পরিচিত মোহাম্মদ হোসেন ।
রায়হানুর রহমান জনি
হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান কাউন্সিল এবং প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি বলেন, আমি কাউন্সিলর হওয়ার পর পৌরসভার ৩নং ওয়ার্ডে পানি, গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ অবকাঠামো অনেক সমস্যা ছিল। আমি গত সাড়ে চার বছরে পানির সমস্যা ৯৮ ভাগ, বিদ্যুৎ ৯৮ গ্য্যাস সরকার বন্দ না করলে শতভাগ হতো, রাস্তাঘাট ৯৫ ভাগসহ সকল অবকাঠামোর কাজ শেষের পথে। পুরো ওয়ার্ডকে আলোকিত করে সাজানো হয়েছে। প্রতিটি বাড়ীর রাস্তা পাকা করা হয়েছে। এমনকি শিক্ষা বিস্তারের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সাজানো হয়েছে কমলমতি শিশুদের খুশি করার জন্য। এভাবে আমি এলাকার জন্য কাজ করেছি। অল্প কিছু দিনের মধ্যেই এলাকার আরো অনেক গুলো রাস্তার কাজ শুরু হবে। এ ছাড়াও প্রতিটি রাস্তার পাশে ডেনেজ ব্যবস্তায় পানি নিস্কাশন করার জন্য পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন এলাকার মানুষের সামাজিক নিরাপত্তাসহ যে কোন সমস্যা সমাধানে আমি এগিয়ে গিয়েছি। আমার কাছে যারারাই সমস্যা নিয়ে এসেছে আমি ন্যায্য বিচারক হিসেবে তাদের পাশে ছিলাম এবং সকল ধরণের সহায়তা করেছি।
রায়হানুর রহমান জনি বলেন আমার সকল ধরণের কর্মকান্ডে এলাকাবাসী সন্তুষ্ট আছে বলেনই আমাকে আগামী পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিল প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। আমি ভোটারদের অনুরোধে আবারো প্রার্থী হচ্ছি। আগামীতে আমি আবারো কাউন্সিল হলে আমার মনের মতো করে শিক্ষা প্রতিষ্ঠানকে বিনোদন কেন্দ্রসহ এলাকাকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করবো এবং এলকার গরীব ও আসহায় যারা হল্ডিং টেক্স দিতে পারে না তাদের অন্তত ২/৩শত পরিবারে হোল্ডিং টেক্স আমি দিয়ে দিবো।
আমি আশা করি আগামী নির্বাচনে এলাকার মানুষ আবারো আমাকে নির্বাচিত করবে বিশাল ভোটে।
অপর প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৯-২০০৪ এবং ২০১০-২০১৫ সাল মহসিন ফারুক বাদল
পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিল মহসিন ফারুক বাদল বলেন,আমি সবশেষ কাউন্সিল থাকা অবস্থায় এলাকায় যে পরিমান উন্নয়ন করেছি তার থেকে সামান্যতম উন্নয়ন হয়নি। আমি চলে আসার আগে প্রতিটি বাড়ীর রাস্তাসহ অবকাঠামো উন্নয়ন টেন্ডার দিয়ে আসি। ঐ হিসেবে পরবর্তী কাউন্সিল যে নির্বাচিত হয়েছে তারাই এ কাজ বাস্তবায়ন করেছে। নতুন ভাবে এলাকাবাসীকে চমক দেওয়ার জন্য কিছু করা হয়নি। আর এ এলাকার মানুষকে সেবা দিতে হলে যোগ্যতা সম্পন্ন কাউন্সিল প্রয়োজন। বর্তমান কমিশনার এলাকার মানুষের সুরক্ষা দিতে পারেনি। এলাকার মানুষ প্রতিদিন সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি কাজে হয়রানি হচ্ছে। মানুষের বাসায় বাহিনী পাটিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে। পুরো সমাজ ব্যবস্থায়ই নষ্ট করে দিয়েছে বর্তমান কাউন্সিল।
তিনি আরো বলেন,আমি বিচ্ছিন্ন ওয়ার্ডকে একত্রিত করেছি। সমবন্টনের মাধ্যমে উন্নয়ন করেছি। রাজনৈতিক উর্ধে মানুষের সেবা করেছি। যে কোন সমস্যায় আমি কানে শোনার সাথে সাথে এগিয়ে গিয়েছি। এ ভাবে দীর্ঘ দশ বছরে পৌরসভার ৩নং ওয়ার্ড মানুষের পাশে ছিলাম। এলাকার মানুষ আমাকে মনভরে ভোট দিয়েছে। শুধু রাজনৈতিক কেন্দ্র দখল করে এলাকার মানুষের ভোট লুট করে আমাকে পরাজিত করা হয়েছে। তবে আগামীতে এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাকে বিজয়ী করার জন্য কেন্দ্র পাহারা দিবে এবং বিজয় নিয়ে ঘরে যাবে। মহসিন ফারুক বাদল বলেন গনতন্ত্রপ্রক্রিয়ায় নির্বাচন হলে আমি বিশাল ভোটে বিজয়ী হবো। আমার এলাকার মানুষ সে দিনে অপেক্ষায় রয়েছে।
কামরুল খান
পৌর আওয়ামীলীগের নেতা ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কামরুল খান বলেন মেজর অব্ রফিকুল ইসলাম বীরউত্তমের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয় হয়েছে। এতে সন্দেহ নেই। তবে আরো হলে এলাকার মানুষ খুশি হতো। আমি দীর্ঘ বছর ধরে রাজনীতি করে আসছি। এলাকার মানুষের সুখে দুখে পাশে ছিলাম। এলাকাবাসী থেকেই প্রস্তাব করা হয়েছে আমাকে কাউন্সিল প্রার্থী হওয়ার জন্য। তাই আমি এলাকার কথায় কাউন্সিল প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছি।
তিনি বলেন আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। সে কল্যানের অংশ হিসেবে মানুষ চায় যোগ্য লোককে কাউন্সিল বানাতে। তাই আমি এলাকার মানুষের মন জয় করার জন্য প্রার্থী হচ্ছি। আমি কাউন্সিল হলে এলাকার উন্নয়নসহ দৃশ্যমান উন্নয়ন করা হবে যাতে এলাকার মানুষ খুশি হয়।
মোহাম্মদ হোসনে
আরেক প্রার্থী জাতীয় পাটির সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে জাতীয় পাটির উপজেলা ভিত্তিক প্রভাবশালী নেতা এবং চাঁদপুর পরিবহন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসনে বলেন এলাকার মানুষ আমাকে নির্বাচন করার জন্য উৎসহ দিয়ে আসছে। তাই আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমার এলাকা খাটরা গ্রামের সকল শ্রেনীর মানুষ একতা হয়ে আমাকে ভোট দিয়ে তাদের মনে আশা পুরুন করবে। ৩নং ওয়ার্ডবাসী পরিবর্তন কাউন্সিল চায়। সে হিসেবে এলাকাবাসী আমাকে বেচে নিয়েছে। আমি কাউন্সিল নির্বাচিত হলে পুরো ওয়ার্ডবাসীর সামাজিক নিবরাপত্তাসহ সকল ধরণের কাজে পাশে থাকবো। আমার এলাকায় কোন ধরণের অসামাজিক কার্যকলাপ থাকতে পারবে না। আমি সবাইকে নিয়ে আমি সকল অপরাধ বন্ধ করে দিয়ে শান্তিতে রাখবো। আমি যে আদর্শেই রাজনীতি করিনা কেন আমার এলাকার মানুষ আমার প্রিয়। তাদের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।
আজ,
মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দসন্ধ্যা ৬:৪০
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
