আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলাধীন বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রী কলেজের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পালন করা হয়েছে।
২১ ফেব্র“য়ারী শনিবার কলেজ মিলানায়তনে মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব। কাজী মোহাম্মদ নাছির উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডা. ইসহাক চৌধুরী, অধ্যপক তপন কুমার পাল, অধ্যাপিকা শাহীনা সুলতানা, অধ্যাপক মো. মোশারফ হোসেন লিটন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহাবুবুর রহমান।
