হাজীগঞ্জ বাজার ঐতিহ্যবাহীগত ভাবে ব্যবসায়িক সেন্টার। দিনের পর দিন এখানে ব্যবসায়িক কার্যক্রম বেড়েই চলছে আর সেই সাথে বাড়ছে বাজারের পরিধি। কিন্তু একটি বিষয় লক্ষ্যনীয় যে বাজারের পূর্বপাশের পুল থেকে শুরু করে রামগঞ্জ সড়কমুখী বিশ্বরোড পর্যন্ত প্রতিদিনই জ্যাম পড়ছে আর দিনের পর দিন এই জ্যাম বেড়েই যাচ্ছে। এর প্রধান কারন হল সড়কের মেইন রোডের দুইপাশের ফুটপাত ক্রমেই চলে যাচ্ছে হকাদের দখলে। এতে সড়কের দুইপাশে যারা ঘরগদি নিয়ে ব্যবসা করছেন তারাই বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। মানুষের শ্রমঘন্টা নষ্টের পাশাপাশি বাজারের এই অংশে সবসময় অস্থিতিশীল পরিবেশের মত বিরাজ করে। এই ছাড়াও বাজার করতে আসা সাধারন জনগনের ফুটপাত দিয়ে হাঁটার রাস্তা পর্যন্ত থাকেনা। ফলে তাদের ভিড়ের মধ্যে ভোগান্তিতে পড়তে হয়। অনেকসময় মানিব্যাগ মোবাইল টাকাপয়সা খোয়াতে হয়।
এই জ্যামের আরো একটি বড় কারন হল সিএনজি এবং অটোরিকশাগুলো সড়কের দুইপাশে বাজারের ব্যস্ততম এইঅংশে দাঁড়িয়ে থাকে । এতে বড় বড় বাসগুলো স্বাভাবিকগতিতে চলতে না পারার কারণে ও জ্যামের সৃষ্টি হয়।
তাই হকারদেকে ফুটপাত থেকে উঠিয়ে দিয়ে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সাথে বাজারের ব্যস্ততম ্এই অংশে কোন সিএনজি যেন দাঁিড়য়ে থেকে জ্যাম সৃষ্টি করতে না পারে তার জন্য ও প্রসাশনিক ব্যবস্থা দরকার। প্রয়োজনে সিএনজি গুলোকে একটি নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করা যেতে পারে।
বাজারের ফুটপাত সংশ্লিষ্ট অংশকে আরো প্রশ্স্থ করার ব্যবস্থা করা যেতে পারে। এই অংশকে পাকা করে সমান্তরাল করে দেওয়া হোক তাহলে সাধারন জনগন সহজে এই অংশ দিয়ে চলাচল করতে পারবে।
যদি সাধারন জনগন বাজার করতে এসে নিশ্চিন্তে নির্বিঘেœ বাজারিক কার্যক্রম সম্পাদন করতে পারে তাহলে ব্যবসায়িক কর্মকান্ড আরো বাড়বে তাতে ব্যবসায়িদের-ই লাভ বেশী। তাই সার্বিক বিষয়ে ব্যবসায়িদের তৎপর হতে হবে।
