নৌকার বিজয়ে আমরা সবাই ঐক্য
আমার কণ্ঠ রিপোর্ট
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত রক্তদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১১ আগষ্ট হাজীগঞ্জ পৌরসভার ডাকবাংলো হল রুমে বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান বলির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি ইঞ্জি. শফিকুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচন্ ীএলাকার দলীয় মনোনয়ন প্রত্যাশি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধাপক আবদু রশিদ মজুমদার,ব্রিগ্রিডিয়ার জেনারেল অব. এম এইচ সালাহ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলন। পরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি আবদুর রউফ।
সকল মনোনয়ন প্রার্থী বলেন আমাদের নেত্রী যাকে দলীয় মনোনয়ন দেবে আমরা তার পে কাজ করবো এবং নৌকা বিজয়ে আমরা সবাই ঐক্য থাকবো।
