বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সম্মাননা পদক অনুষ্ঠানে
— সাবেক পানি সম্পদ মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায়
হাজীগঞ্জ ব্যুরো ॥
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী বাবু সতিশ চন্দ্র রায় বলেছেন, নতুন প্রজন্মমের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে জীবিত মুক্তিযোদ্ধাদের মুখ্য ভূমিকা রাখতে হবে। তাদের পাশা-পাশি মৃত মুক্তিযোদ্ধা পরিবারদের ক্ষেত্রেও নতুন প্রজন্মের মাঝে সঠিক তথ্য দেয়ার কাজে ভূমিকা রয়েছে অপরিহার্য। বর্তমান সরকারও বিভিন্ন পাঠ্য বইয়ের মাধ্যমে এ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অগ্রনী ভূমিকা রেখেছে। আজ যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিক্রিত করে যাচ্ছে তাদের বিরুদ্ধে জীবিত মুক্তিযোদ্ধাসহ সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তা’হলেই সমাজ থেকে এ ধরনের লোকদের নিপাত ঘটবে। গত ১৩ ফেব্র“য়ারি শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা শিশু কল্যাণ পরিষদের হল রুমে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মো. আজিম। চলচিত্রকার ও প্রবিন সাংবাদিক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া তিন আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ঢালীয়া, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মো. নজরুল ইসলাম তামিজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনী জেনারেল এ্যাডভোকেট মো. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি পীরজাদা আব্দুল কুদ্দুস আখন্দ, জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম হান্নান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চলচিত্রকার মাজহারুল ইসলাম খোকন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন মো. মেহেদী হাছান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব আব্দুল মান্নান বিশ্বাস, সমাজ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান আবুল বাসার বাদল,ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আহাদ নূর, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ, ধানসিড়ি প্রকাশক শেখ মো. আব্দুল হক, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন পাঠান, জাতীয় বিকল্প পাটির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটওয়ারী।
পরে দেশের ১০ জন ব্যক্তি সমাজসেবা বিশেষ অবদান রাখা সম্মাননা পদক হিসেবে স্বর্ণের ম্যাডেল তাদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে ৫ জন মুক্তিযোদ্ধা ও ৫জন সমাজসেবায় বিশেষ অবদানকারী। তার মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কৃতিসন্তান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তিন বারের শিক্ষানূরাগী সদস্য মো. নাজমুল হক পাটওয়ারী রাছেলকে সম্মাননা পদক হিসেবে স্বর্ণের ম্যাডেল তার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।
