মোহাম্মদ হাবীব উল্যাহ্ ॥
“জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এ স্লোগানের মধ্য দিয়ে চাঁদপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা এবং ২০১৫ সালের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে প্রথম পর্বের অধিবেশনে বিগত পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। ২০১৪ সালের জেনারেল ম্যানেজার এর প্রতিবেদন পাঠ করেন জিএম মো. ইউসুফ।
এছাড়া সভাপতি ও পরিচালক শাহ্ মো. শফিকুল ইসলাম বিগত বছরের প্রতিবেদন পাঠ করে শুনান। সমিতি বোর্ডের আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে চাঁদপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে সকাল থেকে অনুষ্ঠানে অত্যান্ত প্রানবন্ত এবং স্বচ্ছ বাক্সে কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিগত বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারীদের মধ্যে যারা আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ প্রকল্পে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এতে সকলে বিদ্যুৎ বিল সময়মত পরিশোধ করতে সচেতন হবে এবং অনুপ্রানিত হবে বলে সংশি¬ষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পর্ষদ নির্বাচন কমিশনের প্রধান এবং বাংলাদেশ পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্ল¬া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন চৌধুরী ২০১৫ সালের পরিচালনা পর্ষদের পরিচালকদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিতরা হলেন, সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম, সচিব ও পরিচালক মো. হেদায়েত উল্যাহ্ তালুকদার মিরন, কোষাধ্যক্ষ ও পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুন-আল-মানছুর কাঞ্চন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আলী আশ্রাফ দুলাল, শহর আওয়ামীলীগের সভাপতি মাহ্বুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, চাঁদপুর পল্ল¬ী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) একেএম মমিনুল হক, এজিএম রেভিনিউ জিএ হোসেন চৌধুরী, ডিজিএম টেকনিক্যাল (ভারপ্রাপ্ত) মো. শাহ্জাহান, এজিএম ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সমিতির এজিএম (অর্থ হিসাব) মো. জসিম উদ্দিন, সমিতির পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবুল বাসার ভূঁইয়া, পরিচালক অতুল চন্দ্র দাস, মো. কবির হোসেন, সেলিম মিয়া, মো. জাকির হোসেন পাঠান, মো. মোস্তফা গাজী, আব্দুল মুন্নাফ ভূঁইয়া, নূরুল হক মিয়া, মহিলা পরিচালক নাছিমা আক্তার, ইশরাত জাহান, ফারজানা সুলতানা, মেম্বার সার্ভিস কো-অডিনেটর মকবুল আহমেদ মজুমদার, পাওয়ার ইউজ কো-অডিনেটর মো. ফরিদ আহমেদ প্রমূখ।
বিকালের অধিবেশনে সমিতির সদর দপ্তর বোর্ড রুমে ২০১৫ সালের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম, সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম, সচিব ও পরিচালক মো. হেদায়েত উল্যাহ্ তালুকদার, কোষাধ্যক্ষ ও পরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ সকল অফিসের ডিজিএম এবং সকল পর্যায়ের কর্মকর্তাগণ। আলোচনা শেষে কুপন ড্রয়ে ১০ বিজয়ীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
