শাহরাস্তি প্রতিনিধি ঃ
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত কুদুছ মিয়ার পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোঃ সেলিম ও হাজীগঞ্জ উপজেলার টোরগড় গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র মোঃ ফারুক হোসেনকে সমিতি কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ১০ জানুয়ারী মোঃ সেলিম সিএনজি চালানো অবস্থায় নিয়ন্ত্রন হারিয়ে হোসেনপুর কাঠালবাগান নামক স্থানে দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় ও গত ১১ জানুয়ারী সিএনজি চালক মোঃ ফারুক সিএনজি চালানো অবস্থায় এনায়েতপুর-টোরগড় মধ্যবর্তী স্থানে গেলে হঠাৎ করে অবরোধকারীরা সিএনজি ভাংচুর ও তাকে মারধর করে গুরুত্বর আহত করে। এ প্রেক্ষিতে আহতরা চাঁদপুর জেলা অটো টেম্পু ও অটো রিক্সা মালিক সমিতি, রেজি নং- চট্র-১৮৭৮ এর নিকট সাহায্যের আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় চাঁদপুর জেলা অটো টেম্পু ও অটো রিক্সা মালিক সমিতি কর্তৃক সমিতির প্রধান কার্যালয়, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা হাজী তালুকদার সুপার মার্কেট মিলনায়তনে গুরুত্বর আহত সিএনজি চালকদেরকে (সেলিম- ৩ হাজার ও মোঃ ফারুক ৪ হাজার) টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা অটো টেম্পু ও অটো রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, সহ-সভাপতি মোঃ লিটন মোল¬া, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলম সুমন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দ্বীন ইসলাম মেম্বার, থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সুমনসহ সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
