জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উডদেষ্টা মন্ডলীর সদস্য ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাসে আগুন দিয়ে, বোমা মেরে. মানুষ পুড়িয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না। বিএনপি নেত্রী বেগম খালেদাজিয়ার উদ্দেশ্যে বলেন, হানাহানী, মারামারি ও সংঘাতের রাজনীতি পরিহার করে সুষ্ঠুধারার রাজনীতি করুন। তিনি আরো বলেন, আমরা কে মুসলিম কে হিন্দু এটা বড় কথা নয়, আমরা বাঙালী জাতি, এটাই আমাদের বড় পরিচয়। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশ স্বাধীন করেছে। আর তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। তিনি গতকাল শুক্রবার সকালে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামে নবনির্মিত কালী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি, সাচার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক প্রাণ কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ভূইয়ার পরিচলানয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দর্জি, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছের হোসেন খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন মেম্বার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা তাসলিমা চৌধুরী প্রমূখ।
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি একই দিনে কচুয়া দক্ষিণ বাজারে অবস্থিত নির্মাণাধীন উপজেলা আওয়ামীলীগ কার্যালয় পরিদর্শন, নিজ গ্রাম গুলবাহারে উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া ব্যাক্তিগত উদ্যোগে গরীব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
কচুয়াঃ কচুয়ার শুয়ারুল গ্রামে কালী মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। ছবি জিসান আহমেদ নান্নু।
কচুয়াঃ গুলবাহার গ্রামে ব্যাক্তিগত উদ্যোগে গরীব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
