
সুজন আহমেদ, চাঁদপুর প্রতিনিধি
:চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগ ২০১৯-২০২০ অর্থ বছরে সাড়ে আট হাজার বিদেশ গমনেচ্ছুদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেছে। ১৮ আগস্ট মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জসীমউদ্দীন এ তথ্য জানান।
প্রাপ্ত তথ্যমতে,চাঁদপুর জেলার মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে-বিদেশ গমনেচ্ছুদের ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১,৬০০ এবং ২০২০ জুলাই পর্যন্ত ৭,৪২২ জনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতির আগে বিদেশ থেকে আসা শ্রমজীবী তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার জন্য জনশক্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করেছে ১ হাজার জন।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়া এসব প্রবাসীরা করোনার কারণে গত মার্চ মাসের পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারেনি। ফলে তাদের মানসিক অবস্থা খুবই হতাশাব্যঞ্জক রয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত জসীমউদ্দীন বলেন , ‘ফিঙ্গারপ্রিন্ট প্রদানকারী বিদেশ গমনেচ্ছুদের তিন দিনের যে প্রশিক্ষণ দেয়ার কথা তা করোনা সংকটের কারণে বন্ধ আপাতত রয়েছে । বিভাগীয় অনুমতি হলেই তা পুনরায় চালু হবে ।
এছাড়া ও চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের দেয়া তথ্যে জানা গেছে-চাঁদপুর জেলা বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানিতে ষষ্ঠতম স্থান অর্জন করেছে এবং ২০০৫ সাল ২০২০ সালের জুন পর্যন্ত বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ২ জন ।
আজ,
মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দরাত ২:০২
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
