
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয়েছেন ৩ জন। বুধবার ১৯ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠিত টিম চাঁদপুর সদরের বিষ্ণুদী, মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদকের অানুমানিক মু্ল্য২ লক্ষ ধারণা করা হচ্ছে।
সহকারী পরিচালক, এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর আমাদেরকে জানান, চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী মাদ্রাসা রোড আসামী মোঃ দুলাল হোসেন(৩৩),পিতা -মোঃ তছলিম ছৈয়াল,২। মোঃ মোহন(১৯),,পিতা-মোঃ নুর ইসলাম কে ৫০ বোতল ফেনসিডিল ও ১০৫ পিস ইয়াবাসহ গ্রফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য মতে ৩।অাসামী মোঃ মাহমুদুল হাসান শুভ্র (৩৮),পিতা- জিএম সুলতান অাহমেদ কে ইলিশ চত্তর হতে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান এবং উপপরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক পৃথক দৃটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে সহকারী পরিচালক, এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আজ,
সোমবার , ১৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দসকাল ৭:৩১
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
