চাঁদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের মিশন রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ জানান, ৫ জানুয়ারি চাঁদপুরে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
