চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে পানিতে ডুবে ইসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ধমকেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ইসান ওই গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ইসান অন্য শিুশুদের সাথে খেলতে খেলতে পুকুরে পড়ে। পরে স্বজনরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
