চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ ১জনকে আটক করা হয়েছে। ২৮ জানুয়ারী সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকার জসিমের চায়ের দোকান থেকে জাহাঙ্গীর আলম (৪৫) কে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. ইসমাইল খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার বিষ্ণুদী রোডের চায়ের দোকান থেকে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
