চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে পরকিয়ার টানে প্রবাসী স্বামীর নগদ ১৫লক্ষ টাকা, ১০ভরি স্বর্ণালংকারসহ গৃহবধু সানিতা (৩০) বাসুরের ছেলের সাথে উধাও হয়ে যায়। গত বছর ১৯ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে প্রবাসী মো. জসিম উদ্দিন মিয়াজীর ভাতিজা মো. মাহবুব (২৫) কে সানিতাসহ শহরের প্রফেসর পাড়া ভাড়াটিয়া বাসা থেকে চাঁদপুর মডেল থানার এ.এস.আই আমিনুল আটক করে। বুধবার সকালে পুলিশ তাদেরকে কোর্টে প্রেরণ করেছে। আটকের সময় সানিতার সাথে তার ১১মাস বয়সী জাবের নামে একটি পুত্র সন্তান ছিলো।
পুলিশ জানায়, ২০০৪ সালে চাঁদপুর পুরাণ বাজার পূর্ব জাফরাবাদ আব্দুল ওয়াহেদ মিয়াজীর ছেলে জসিম উদ্দিন মিয়াজীর সাথে ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মো. মজিবুল হকের মেয়ে সানিতার বিয়ে হয়। ২০১২ সালে জসিম একেবারে দেশে চলে আসে। এরই মধ্যে জসিমের আপন ভাতিজা মাহবুবের সাথে তার স্ত্রী সানিতার অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জসিম দেশে আসার পর তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার এবং তার সামিয়া আক্তার নামে ১০বছর বয়সী কন্যা সন্তানের উপর অতিমাত্রায় নির্যাতন চালায় স্ত্রী সানিতা। পাষন্ড মা পরকিরয়ায় অন্ধ হয়ে তার মেয়ে সামিয়াকে আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জলসে দেয়। এক পর্যায়ে গত অক্টোবর মাসে মাহবুবকে নিয়ে সানিতা পালিয়ে যায়। প্রবাসী জসিম উদ্দিন জানায়, তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় ১০ ভরি স্বর্ণ ও নগদ ১৫ লক্ষ টাকা নিয়ে যায়। এই ঘটনার তার শ্বশুর ফরিদগঞ্জ থানায় তার মেয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করে।
ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর মডেল থানার এ.এস.আই আমিনুল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব ও সানিতাকে শিশু সন্তানসহ আটক করি। তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
