চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে যাত্রী বাহী লঞ্চ থেকে ৩০ লক্ষ মিটার কারেন্টজাল আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর মেঘনায় মোহনায় বরিশালগামী ‘এমভি বন্ধন-৭’ লঞ্চ থেকে এসব কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের স্টেশনের সাব লেঃ এমডি (কম) বিএম হাসানুর রহমান। তিনি জানান, আটক ৩০লক্ষ মিটার কারেন্টজালের মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। বুধবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়।
