জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দিরে ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ শুরু হয়েছে। সোমবার হইতে ৭ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের এ উৎসব শুরু হয়েছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এ উৎসব স্থানে দর্শনার্থী ও ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। পাঠক মন্ডলীরা যে দিন ও সময় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন তা হচ্ছে- ১১ই মাঘ, (সোমবার) সাচারের শ্রী সুনীল কৃষ্ণ গোস্বামী, ১২-১৩ই মাঘ (মঙ্গল ও বুধবার) সিলেট- হবিগঞ্জ থেকে আগত শ্রী অনঙ্গ মোহন দেবনাথ, ১৪-১৫ই মাঘ (বৃহস্পতি ও শুক্রবার) নরসিংদী পাঁচদোনার শ্রী রামদাস পাল, ১৬-১৭ মাঘ (শনি ও রবিবার) কিশোরগঞ্জের শ্রী ক্ষেত্র মোহল পাল। এছাড়া ১৭ই মাঘ (১লা ফেব্র“য়ারি) রবিবার পাঠ অন্তে রাত ১০ ঘটিকায় নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন হবে। ১৮ই মাঘ (২ ফেব্র“য়ারি) সোমবার অরুণোদয় হইতে ২২শে মাঘ (৬ ফেব্র“য়ারি) শুক্রবার পর্যন্ত ৪০ প্রহর ব্যাপী (অভিরাম ৫ দিন) শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ।
এছাড়া ২৩ শে মাঘ (৭ই ফেব্রয়ারি) শনিবার ঊষালগ্নে নামযজ্ঞ সমাপন অন্তে নগর কীর্ত্তন, পরিক্রমা ও শান্তিজল গ্রহণ। সকাল ১০টায় লীলা কীর্ত্তন, পরিবেশন করবেন গোপালগঞ্জের শ্যামাপূজা সম্প্রদায়। দ্বি-প্রহরে ভোগরাগ অন্তেঃ মহাপ্রসাদ বিতরণ করা হবে। মধুর হরিনাম পরিবেশন করবেন স্থানীয় শ্রী শ্রী জগন্নাথ সম্প্রদায়, নেত্রকোনার কুলেশ্বরী সম্প্রদায়, গোপালগঞ্জের নব সত্যনারায়ন সম্প্রদায়, জয় গোবিন্দ সম্প্রদায়, মাদারীপুরের গোবিন্দ মন্দির সম্প্রদায়, গোপালগঞ্জের শ্যামাপূজা সম্প্রদায় ও লক্ষীপুরের মীরার প্রভূজী সম্প্রদায়। কীর্ত্তন চলাকালীন সকল ভক্তদের জন্য দিবারাত্র প্রসাদের ব্যবস্থা রয়েছে বলে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপন কমিটি ও সেবকবৃন্দ জানিয়েছেন।
