জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলেক্ষ বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বিদ্যালয়ে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আঃ রব মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা খন্দকার জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধা খন্দকার আবু তাহের, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম, আঃ ছালাম মানিক, সাবেক সদস্য আঃ মান্নান মাস্টার প্রমূখ। বিদায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মানছুর আহমেদ ও আঃ মান্নান।
প্রসঙ্গত ঃ কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
