এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল, অবরোধ ও পেট্রোল বোমা’সহ সকল সন্ত্রাস কর্মকান্ডের প্রতিবাদে
মো. কামাল হোসেন ॥
এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল, অবরোধ ও পেট্রোল বোমা’সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হাজীগঞ্জ বাজারের ঐতিহাসিক বড় মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল, অবরোধ ও পেট্রোল বোমা’সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এসময় রাজনৈতিক দল সমূহকে অনুরোধ করে বলেন, এস.এস.সি ও দাখিল সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রসেনার সভাপতি মনির হোসাইন, চাঁদপুর জেলা ছাত্রসেনার সভাপতি মো. মোস্তফা কামাল মিয়াজী, চাঁদপুর জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মঞ্জুর আলম, চাঁদপুর জেলা ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. মনির উদ্দিন ভূঁইয়া, হাজীগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. দিদারুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বেলাল আহমেদ খোকন, শামীম, খোরশেদ, শামছুল হক, খাজা জুবায়ের প্রমুখ।
