সোহাঈদ খান জিয়া ॥ ফরিদগঞ্জের আইটপাড়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে একটি নিরীহ পরিবারকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, হারুন ঢালী সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। একই বাড়ির সন্ত্রাসী মোঃ সোহেল, ইমাম হোসেন, সানু, মনির হোসেন, মোহাম্মদ হোসেন , মোঃ হাসান গং তাদের সম্পত্তি দাবি করে। হারুনের সীমানায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের গাছ জোরপূর্বক তারা কেটে নিয়ে যায়। গাছ কাটার সময় হারুন বাধা প্রদান করতে গেলে তার স্ত্রী তাদের তিন ভাই ও মাকে বেধড়ক মারধর করে। এমনকি তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করাসহ প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। উল্টো হারুনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি এ নিয়ে বাড়াবাড়ি করলে সম্পত্তি থেকে উচ্ছেদ করাসহ প্রাণনাশের হুমকি দেয়। সরজমিনে গিয়ে জানা যায়, উল্লেখিতরা প্রভাব খাটিয়ে গাছ কাটাসহ সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এরা একটি কুচক্রী মহলের সাথে আঁতাত করে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। মান সম্মানের ভয়ে অনেকেই তাদের কাছ থেকে এড়িয়ে চলে। উপায়ন্তর না পেয়ে সম্পত্তি রক্ষা ও নিজেদের প্রাণের মায়ায় হারুন ঢালী বাদী হয়ে চাঁদপুরের বিজ্ঞ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
