শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ী-লোটরা সড়কের শোরশাক আলীরট্যাক এলাকায় গত ১২ জানুয়ারী দুর্বৃত্তরা সড়ক কাটার চেষ্টা চালায়। অবশেষে স্থানীয় লোকজন উপস্থিত হলে দর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানায় ৫৫ জনের নাম ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে প্রেক্ষিতে গত সোমবার গভীর রাতে উপজেলার শোরসাক গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মনির (২৯)কে সড়ক কাটার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। গত মঙ্গলবার মনিরকে কোট হাজতে প্রেরণ করে। আটক অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক মামুন এসআই সমীর চন্দ্র সহ সঙ্গীয় ফোর্স।
