শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তির সুয়াপাড় জি.কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন নয়ন, চেঙ্গাচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, প্রাক্তন শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন চক্রবর্তী, শাহরাস্তি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন নাহার প্রমুখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তা’আলার নিকট অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম কিবরিয়া সুস্থতা কামনা করে দোয়া করছি। তার পাশাপাশি অত্র বিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্রে রূপান্তরিত করার পেছনে যাদের শ্রম রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় যেন ভাল ফলাফল করতে পারে তার জন্য সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।
মিলাদ পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ক্যাপশন ঃ- শাহরাস্তির সুয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। ছবিঃ শাহরাস্তি প্রতিনিধি।
