শাহরাস্তি প্রতিনিধি ঃ
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির উদ্যোগে মঙ্গলবার বেলা ৩টায় মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন জনির নেতৃত্বে মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মোঃ শাহজাহান মেম্বার, মোঃ কবির হোসেন, মোঃ ফরহাদ হোসেন, ফজলুর রহমান, আব্দুল বারেক।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মাঈন উদ্দিন খোকন, আলমগীর হোসেন, আব্দুল মালেক, আঃ রব, মোঃ মিলন মিয়া, মোঃ আজাদ হোসেন, শরীফ উদ্দিন রাজ, মোঃ আলমগীর হোসেন, মোঃ মানিক হোসেন, মোঃ নেয়াজ শরীফ, মোঃ মোতালেব হোসেন, মোঃ বেলায়েত হোসেন বাবুল, মোঃ রবিউল হোসেন, মাকসুদুল রহমান বাবুল প্রমুখ। মোটর শোভাযাত্রা ও মিছিলটি বেরনাইয়া, গ্রামখিলা, ঘুঘুরচপ, খিলাবাজার, কুরকামতা, ফটিকখিরা, নাহারা, বিজয়পুর ঘুরে বেরনাইয়া বাজার এসে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আক্তার হোসেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ ইরানকে আমাদের নব কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরানের নেতৃত্বে স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করতে আগামীতে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বো।
ক্যাপসনঃ শাহরাস্তি রায়শ্রী (দঃ) ইউনিয়ন নগগঠিত যুবলীগের মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিলের একাংশ।
