আমার কন্ঠ ডেস্ক- উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সাবেক ৪ বারের সফল চেয়ারম্যান ও চিতোষী আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চিতোষী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী। এক শোক বার্তায় তিনি জানান, প্রবীন শিক্ষাবিদ ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশ প্রেমিক ও রাজনীতিবিদকে হারালো। তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
