জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা
ইশতেহার ঘোষণাকালে রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, তাদের দল বা মহাজোটে কোনো দ্বন্দ্ব-বিভক্তি নেই। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ দেশের স্বার্থে কাজ করছে।
‘শান্তির জন্য পরিবর্তন-পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ঘোষিত জাপার ইশতেহারে ১৮ দফা ঘোষণা করা হয়েছে। সেখানে নির্বাচন পদ্ধতি সংস্কার, দ্বি-স্তরবিশিষ্ট সরকার গঠন, পূর্ণাঙ্গ উপজেলা প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও রেখেছে ক্ষমতাসীন মহাজোটের শরিক ও সংসদের বিরোধী দলটি।
হাওলাদার বলেন, তরুণ প্রজন্মের ভোটারদের বিষয়টি মাথায় রেখে আমরা নির্বাচনী ইশতেহার তৈরি করেছি। আমরা সরকারে যেতে পারলে ইশতেহার অনুযায়ী কাজ করবো।

