ছাতা মার্কার পক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন এবং ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত মঙ্গলবার(৩ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী পালিশারা,মালিগাঁও,পয়ালজোশ,পূর্ব কাসিমপুর বাইল্লার গোয়ার্ডে,কাসিমপুর বাজার, দেশগাঁও,বটতলা, ডাটরা-শিবপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনী পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত এবং এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড.নেয়ামুল বশির।তিনি বলেন,১২ ফেব্রুয়ারী নির্বাচনে জনগণের ভোটে ১১ দলীয় জোট সরকার গঠনের মাধ্যমে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম,জামায়াত ইসলামী উপজেলা আমীর বিএম কলিম উল্ল্যা,উপজেলা নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান,সাবেক উপজেলা আমীর হাফেজ মাওলানা মীর হোসাইন, ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ নুরুন নবী,শ্রমিক নেতা মোঃ মনির হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন কোরাশী,জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, যুবনেতা মোঃ আব্দুল হামিদ,মোঃ বেলায়েত হোসেন, জুলাই যোদ্ধা মোঃ মীর হোসাইন
প্রমূখ।
সঞ্চালন করেন, ওলামা আব্দুল করীম।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা, পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত ইসলামী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা,কর্মী এবং সমর্থকবৃন্দ।