চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বিএনপি জামায়াতে ১৫ কর্মী আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯জন বিএনপি ৬জন জামায়াত কর্মী।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তি ও মতলব থেকে আটক করা হয়। আটককৃরা হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। এছাড়া হরতাল অবরোধে নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।
