হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ(৬৬) মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল¬াহে….. রাজিউন)। ১৫ জানুয়ারী সকাল ৯টা ২০ মি. উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানায়।
গত বৃহস্পতি বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জানাযা এবং মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আবুল কালাম আজাদের জানাযা উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ ওয়াদুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মুন্সী, হাজীগঞ্জ মডেল ইউনির্ভাসিটি কলেজের অধ্যক্ষ ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. মজিবুর রহমান মজুমদার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব অরুন।
