হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের কারণেই জেলার ব্যবসার প্রধান প্রাণকেন্দ্র এখন হাজীগঞ্জ। ব্যবসার পরিধি যত বাড়ছে, দেশে হাজীগঞ্জের সুনাম ততই বাড়ছে। হাজীগঞ্জ এখন দেশের মধ্যে প্রসিদ্ধ একটি নাম। চাঁদপুর জেলার রাজধানী এখন হাজীগঞ্জকেই বলা হয়। তিনি গত বৃহস্পতিবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আওতাধীন মার্কেটের পরিশোধিত ভাড়াটিয়াদের র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, হাজীগঞ্জে যেভাবে একের পর এক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে দেশের অন্য কোন উপজেলাতে দুরের কথা জেলা শহরেও এতো ব্যাংক নেই। তিনি বলেন, হাজীগঞ্জ একটি সম্প্রতির শহর। এখানে আমরা সকলে মিলে মিশে বস-বাস করি। আসুন আমরা সকলে মিলে আমাদের শহরটাকে শান্তি ও সম্প্রতির শহর হিসেবে গড়ে তুলি।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী ও হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ড. আলমগীর কবির পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সি, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু জাফর, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব অধ্যাপক মোঃ আবু সাদেক বাচ্চু প্রমূখ।
অনুষ্ঠিত র্যাফেল ড্র’তে প্রথম পুরস্কার টোকেন নং ৭৫ (মোটর সাইকেল) লাভ করেন রজনীগন্ধা মার্কেটের ন্যাশনাল কম্পিউটারের স্বত্বাধীকারী জহিরুল ইসলাম লিটন, দ্বিতীয় পুরস্কার লাভ করেন একই মার্কেটের ব্যবসায়ী টোকেন নং ৭০ (ফ্রিজ) প্রদীপ চন্দ্র রায়, তৃতীয় পুরস্কার লাভ করেন টাওয়ার মার্কেটের ব্যবসায়ী টোকেন নং ১৫৩ (ফ্রিজ), চতুর্থ পুরস্কার লাভ করেন মকিমউদ্দিন শপিং সেন্টারের ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান টোকেন নং ১৭৫, পঞ্চম পুরস্কার লাভ করেন মো. আমির হোসেন মিজি টোকেন নং ২৪৫, ষষ্ঠ পুরস্কার লাভ করেন রূপালী ব্যাংক লি, হাজীগঞ্জ শাখা টোকেন নং ১৯০, সপ্তম পুরস্কার লাভ করেন হাজীগঞ্জ প্লাজার ব্যবসায়ী মো. আবুল কাশেম টোকেন নং ৯৩, অষ্টম পুরস্কার লাভ করেন একই মার্কেটের ব্যবসায়ী এমরান মাহমুদ টোকেন নং ১৩১, নবম পুরস্কার লাভ করেন রজনীগন্ধা মার্কেটের ব্যবসায়ী মো. ফারুক আহমেদ টোকেন নং ৬৩, দশম পুরস্কার লাভ করেন হাজীগঞ্জ প্লাজার ব্যবসায়ী মো. আফতাব উদ্দিন টোকেন নং ১৫১। এছাড়াও পরিশোধিত ভাড়াটিয়াদের মধ্যে ২৭৫জন ব্যবসায়ীকে উন্নত মানের ১টি করে বেড সিট বিশেষ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
