হাজীগঞ্জ ব্যুরো-
হাজীগঞ্জ পৌর ভবনে কার্যক্রম পরিচালনায় সম্প্রতি নিরাপত্তাহীনতা দেখা দেওয়ায় ও পরিবেশগত কারণে মেয়র মহোদয়ের অফিস কক্ষ, প্রকৌশলী শাখা, বিদ্যুৎ শাখা ও সাধারণ শাখা হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের ৩য় তলায় (সাবেক পৌরসভা অফিসে) সাময়িকভাবে স্থানান্তর করা হবে বলে জানা যায়।
গত ২৭/১০/২০১৪খ্রি: তারিখের পৌর পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত কাউন্সিরদের মধ্যে স্থানান্তর সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপিত হলে মেয়র মহোদয় উপস্থিত ১২ জন কাউন্সিলর এর মতামত গ্রহণ করেন। এতে ১০ জন কাউন্সিলর বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতা ও পরিবেশগত কারণে সাময়িকভাবে আংশিক অফিস স্থানান্তরের পক্ষে একমত পোষন করেন। দুই জন কাউন্সিলর- ১নং প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কাশেম এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: নজরুল ইসলাম স্থানান্তরের বিপক্ষে মতামত দেন। প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ অধিক হওয়ায় সাময়িকভাবে আংশিক অফিস স্থানান্তরের সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
পৌর মেয়র আবদুল মান্নান খান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আংশিক অফিস স্থানান্তরের পক্ষে মতামত প্রদান করেন- ২নং প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল, ৩নং প্যানেল মেয়র ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নিজাম উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর ছিদ্দিক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন বাবুল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল অদুদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম বেপারী, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহান আরা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার।
