মানিক দাস-
চাঁদপুরে ৩ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাত ৩টায় শহরের মিশন রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- হাজিগঞ্জের কাইজংগা গ্রামের জয়নাল আবেদিন, রাজারগাঁও গ্রামের আক্তার হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুর পাইয়ার চর গ্রামের কাউছার হোসাইন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান জানান, আটক শিবিরকর্মীরা সরকারের বিরুদ্ধে কুৎসা রটাতে ছবির পোস্টার শহরের বিভিন্ন এলাকায় দেয়ালে লাগাচ্ছিল। সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোর্পদ্য করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
