হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোঃ হাসান মিয়াজী প্রায় চূড়ান্ত
আমার কন্ঠর রিপোর্ট
হাজিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রায় ১৭ জন দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পর থেকেই প্রার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যে একটি জরিপ হয়েছে। ওই জরিপে দুই তিনজনের নাম চূড়ান্ত রাখা হলেও এ তিনজনের থেকেও একজনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যাকে প্রায় চূড়ান্ত করা হয়েছে তিনি বিএনপির দুঃসময়ের আপনজন। দলের মধ্যে গ্রহণযোগ্য। পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনে যোগ্য। উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ হাসান নিয়াজীকে। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। দায়িত্বশীল সূত্রে বলছে বিএনপি’র ছোটবড় সবাই এখন জেনে গেছে পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাসান মিয়াজী বিএনপির একক প্রার্থী।
এ ব্যাপারে মেয়র পদে হাসান মিয়াজির সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলো তিনি ফোন রিসিভ করেননি। তাই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে হাসান মিয়াজিও জোরেশোরে প্রচারণা নেমেছেন। তবে এ খবর ছোট বড় নেতা কর্মীরাও অবগত হয়ে গেছেন। বাকিটা সময়ের অপেক্ষা দলীয় ঘোষণার অপেক্ষা।

