সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) মোল্লাকান্দি এমজেএস জুনিয়ার হাইস্কুল হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী জুলহাস সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান গনি প্রধানীয়ার পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরো গতিশীল করতে হাইমচর ইউনিয়নে নিট এন্ড ক্লিন ইমেজের সাভাপতি-সাধারণ সম্পাদক প্রয়োজন। যে কমিটি ডা. দীপু মনি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে সিদ্ধান্ত দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করবে। এমন লোক কমিটিতে প্রয়োজন নেই যারা দিনে নৌকা রাতের আধারে নৌকার বিপক্ষে কাজ করে। জননেত্রী শেখ হাসিনা যে কোন নির্বাচনে যাকেই নৌকা প্রতিক নিয়ে আমাদের মাঝে পাঠাবেন আমাদের সবাইকে তার হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আজ আমরা এ ইউনিয়নে প্রস্তাবকারি ও সমর্থনকারিদের নাম ঠিকানা নিয়ে ডা. দীপু মনি ও তার ভাই জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের কাছে পাঠাবো। তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হয়ে কাজ করবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহজান মিয়া, এম এ বাশার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক শাদাহাত সরকার, কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য পীরজাদা শাহ মো. আব্দুল কুদ্দুছ, হাইমচর উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক আহ্বায়ক আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আঞ্জুমান বানু, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, উপজেলা কৃষক লীগ আহ্বায়ক সলেমান ঢালী, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল হক মোল্লা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক নাজমা বেগম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মনির গাজি ও ছাত্রলীগ নেতা সোহেল রানা।
সম্মেলনের ২য় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পদে ৪জন (জুলহাস সরকার, সৈয়দ চকিদার, শাহাদাত সরকার ও ওচমান প্রধানীয়া) কে প্রস্তাব ও সমর্থন করা হয়। সাধারণ সম্পাদক পদে ৪ জন (আব্দুল হক মোল্লা, শাহজান বেপারী, বাদশা গোলদার, যুবলীগ নেতা মনির গাজি) কে প্রস্তাব করা হয়। সহ-সভাপতি পদে সৈয়দ হাওলাদারকে এককভাবে প্রস্তাব করা হয়। যুগ্ম-সম্পাদক পদে রেহান উদ্দিন ও বাচ্চু হাওলাদার। সাংগঠনিক পদে সোহেল রানা, নাজমুল সরকার, সেলিম সরকার, আলমগীর হোসেন, সাইফুল গাইন ও শাহজান গাজিকে প্রস্তাব করা হয়।
অতিথিবৃন্দ বলেন, স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের এ কমিটি ঘোষণা দেয়া হবে। আমরা আশা করি আমাদের নেত্রী যে সিদ্ধান্ত দিবে আপনারা তা মেনে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।

