কচুয়া প্রতিনিধি ঃ
কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৪জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়দৈল গ্রামে হামলা ও আহতের ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছে, বড়দৈল গ্রামের জয়নাল আবেদীন (৪৬), রওশন আরা বেগম (৪০), হানিফ (১৮) ও রাসেল (২০)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে গত ৪/৫ দিন পূর্বে উপজেলার বড়দৈল গ্রামে জয়নাল আবেদীন ও একই গ্রামের আঃ হান্নান গংদের সাথে বাড়ীর জমিজমা মাফ যোগ নিয়ে মনোমানিল্য হয়। এ পর্যায়ে সোমবার দুপুরে হানিফ ও রাসেল মাহফিলে যাওয়ার সময় আঃ হান্নান এর নেতৃত্বে শাহজাহান, নুরুল ইসলাম, নাছির, দেলোয়ার গাজী, কামরুল গাজী, নজরুল ইসলাম, আঃ কাদের ও শাহীনসহ ১৫/২০জনের একটি দল হানিফ ও রাসেলের উপর হামলা চালায়।
এ সময় রাসেল ও হানিফের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদেরও মারধর করে রক্তাক্ত জখম করে। এছাড়া হামলাকারীরা জয়নাল আবেদীনের বাড়ী ঘরে হামলা ভাংচুর করে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন। আহতের মধ্যে জয়নাল আবেদীনের অবস্থা আশংখা জনক। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
