
নারায়ন রবিদাস, ফরিদগঞ্জপ্রতিনিধি:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা ও পাশ^বর্তী রূপসা উত্তর ইউনিয়নের সীমানা মধ্যে অবস্থিত চারশত মিটার সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ১৯ জুন শুক্রবার বাদ জুমা ওই সড়ক ব্যবহার করা স্থানীয় লোকজন সড়কের পাশে এই মানববন্ধনে অংশ নেয়। সড়কটির করুণ অবস্থার কারণে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ কষ্ট করে আসছে। ফরিদগঞ্জ পৌরসভা ও পাশ্ববর্তী ইউনিয়ন পরিষদের রশি টানাটানির কারণে চারশত মিটার সড়ক গত তিন দশকেও পাকা হয়নি। ফলে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে।
জানা গেছে, চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ অংশের চতুরা এলাকায় অবস্থিত ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড ও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও সড়কটির দুই পাশের পুরো অংশটি পাকা হলেও পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রশি টানাটানির কারণে চারশত মিটার সড়ক গত তিন দশকেও পাকা হয়নি। সড়কটির করুণ অবস্থার কারণে চতুরা, বড়ালী, গাব্দেরগাও ও বদরপুর গ্রামসহ আশপাশের হাজার হাজার মানুষ কষ্ট করে আসছে। তাদের ভোগান্তি দেখার কেউ নেই।
ফলে বাধ্য হয়ে ১৯ জুন শুক্রবার সকালে ওই সড়ক ব্যবহার করা স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেয়া ফরিদগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুর রহিম, বীমা সংগঠক জাহাঙ্গীর আলম, ঠিকাদার রুহুল আমিনসহ গন্যমান্যরা। এ সময় তারা বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে এবং অসংখ্যা গাড়ী চলাচল করে। কিন্তু সবসময়ই জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি অবহেলার শিকার হয়ে আসছে। সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কেউই রাস্তাটি করে দেয় না। বর্তমানে রাস্তাটির খুবই করুণ অবস্থা। পায়ে হাটাও অসম্ভব হয়ে পড়েছে।
এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান জানান, তিনি চেষ্টা করছেন যাতে চারশত মিটার সড়কটি দ্রুত পাকা করণের ব্যবস্থা হয়।
আজ,
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দদুপুর ১:২৯
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
